UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় ভ্যানে ওড়না পেচিয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

ঊষার আলো
জুলাই ৫, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার রূপসা উপজেলায় ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে বাগেরহাট পল্লী বিদ্যুতের একাউন্ট অফিসার রাজিয়া খাতুন রিনার (৫০) মৃত্যু হয়েছে। সোমবার (০৫ জুলাই) সকালে পূর্ব রূপসা থেকে রূপসা বাগেরহাট মহাসড়কের একটেল টাওয়ারের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটেছে। সকালে তার কর্মস্থল বাগেরহাট যাওয়ার সময় ব্যাটারী চালিত ভ্যানে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়। নিহত রাজিয়া মোবাইল ব্যাংকিং এন্ড রিচার্জ এসোসিয়েশনের সাবেক সহ-সভপতি মোঃ হাবিবুর রহমানের স্ত্রী। তার দুটি কন্যা সন্তান রয়েছে। পরিবার সূত্র জানায়, নিহত রাজিয়ার লাশ শিরগাতি গ্রামে নিয়ে আসা হয়েছে। জানাজা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

(ঊষার আলো-আরএম)