ঊষার আলো ডেস্ক : ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির বিষয়ে আজ মঙ্গলবার (৬ জুলাই) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তি অনুসারে, এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদনপত্র পূরণ কার্যক্রম শুরু হবে ৮ জুলাই থেকে ও চলবে ১৭ আগস্ট পর্যন্ত। নির্ধারিত তারিখের পর আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আরও বিস্তারিত জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
(ঊষার আলো-এফএসপি)
