UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির মাদক বিরোধী অভিযানে আটক-৪

ঊষার আলো
জুলাই ৬, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টার মাদক বিরোধী অভিযানে ৫শ’ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।
মঙ্গলবার(৬জুলাই) কেএমপির সূত্র জানায়, খুলনা মহানগর পুলিশের অভিযানে মেহেদী খান সাগর(১৯), মোঃ জনি(২৪), মোঃ সেলিম হাসান ব্যাপারী(২৯), এবং মোঃ শোভন গাজী(৩০) কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চারটি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)