UsharAlo logo
, |

রাজধানীতে বাসা থেকে মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার

ঊষার আলো
জুলাই ১৭, ২০২১ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর গুলশানের নিকেতনে বাসা থেকে ফারিয়া হায়দার (২১) নামের এক মেডিকেল কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে।

আজ (শনিবার) সকালে ফারিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আলম হায়দার জানান, ফারিয়া মালয়েশিয়ার মেডিকেল কলেজে ১ম বর্ষের ছাত্রী। করোনার কারণে ফারিয়া দেশে অবস্থান করছিলেন। বাসা থেকেই অনলাইন ক্লাসে অংশ নিতেন ফারিয়া। তিনি আরও বলেন, শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ফারিয়া। এরপর সকালে তার মেয়েকে গলায় ওড়না প্যাঁচানো ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

(ঊষার আলো-আরএম)