UsharAlo logo
, |

করোনায় আক্রান্ত হলেন অভিনেতা নিলয়

ঊষার আলো
জুলাই ১৭, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার (১৬ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিলয় লেখেন, আমার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ। আপনার প্রার্থনায় আমাকে ও আমার পরিবারকে রাখুন, ধন্যবাদ ধন্যবাদ।

নিলয় কোভিডে আক্রান্তের খবর জানানোর পর কমেন্ট বক্সে নিলয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।

২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমেই শোবিজে পদার্পণ করেন নিলয় আলমগীর।

মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে প্রথম আত্মপ্রকাশ করেন। তারপর টিভি নাটকেও বেশ কিছু কাজ করেছেন এ তারকা।

(ঊষার আলো-এফএসপি)