ঊষার আলো ডেস্ক : রাজধানীর গাবতলীতে জমে উঠা পশুর হাটকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় হাট কর্তৃপক্ষকে এই জারিমানা করা হয়েছে। সোমবার(১৯জুলাই) বেলা ১১টায় হাটে যেয়ে মেয়র স্বাস্থ্যবিধি ভঙ্গের দৃশ্য লক্ষ্য করে এ জরিমানা করেন। আরও এক ঘণ্টার জন্য হাসিল বন্ধ করে দিয়েছেন। মেয়র আতিকের এপিএস ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
(ঊষার আলো-আরএম)
