UsharAlo logo
, |

অভিনেত্রী জয়ন্তী আর নেই

ঊষার আলো
জুলাই ২৬, ২০২১ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের বরেণ‌্য অভিনেত্রী জয়ন্তী চলে গেলেন না ফেরার দেশে। সোমবার (২৬ জুলাই) সকালে ভারতের বেঙ্গালুরুর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি। মৃত‌্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘ দিন বার্ধক‌্যজনিত সমস‌্যাসহ নানান রোগে ভুগছিলেন তিনি।

জয়ন্তীর পুত্র কৃষ্ণ কুমার বলেন,‘মা অসুস্থতা থেকে সেরে উঠছিলেন। তবে আজ সকালে ঘুমের মধ‌্যে সে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেছেন।’

কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি ভাষার ৫শ সিনেমায় অভিনয় করেছেন জয়ন্তী। এ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

(ঊষার আলো-আরএম)