UsharAlo logo
, |

নাতিনকে বাঁচাতে যেয়ে প্রাণ গেলো দাদার

ঊষার আলো
জুলাই ৩০, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে বিলে নৌকা ডুবিতে প্রিপেলে ক্রুশ (১০) নামের নাতিনকে বাঁচাতে যেয়ে দাদার  সুবল বেঞ্জামিন ক্রুশ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের করান গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক। নিহত সুবল ওই গ্রামের মৃত মংলা আন্তনি ক্রুশের ছেলে।

জানা যায়, নাতিনকে সাথে নিয়ে বাড়ির পাশে বিলে মাছ শিকারে যায় দাদা সুবল বেঞ্জামিন। একপর্যায়ে বিলের মাঝে নৌকাটি ডুবে গেলে নাতিনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে নিজেই বিলের পানিতে ডুবে যান। স্থানীয়রা তাদের ২ জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দাদা সুবল বেঞ্জামিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অন্যদিকে, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)