ঊষার আলো ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আজ(রোববার) প্রকাশিত হয়েছে। দুপুরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই ফলাফলে ২১ হাজার ৫৬ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।
করোনার কারণে কয়েক দফায় পিছিয়ে চলতি বছরের ১৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগের কথা বলা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা ক্যাডারে সবচেয়ে বেশি কর্মকর্তা নেয়া হবে। ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সাধারণ শিক্ষায় ৯০৫ জন ও কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেয়া হবে। শিক্ষার পর সবচেয়ে বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। তাই প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেয়া হবে। এছাড়াও, পুলিশে ১০০ জন, স্বাস্থ্যে সহকারী সার্জন ১১০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেয়া হবে।
(ঊষার আলো-আরএম)
