UsharAlo logo
, |

ছয় কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন দিশা

ঊষার আলো
আগস্ট ১, ২০২১ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা দাপটে বলিউডের বক্স অফিস শূন্য হলেও বলিউড তারকারা নিজেদের নতুন বাড়ি-গাড়ি কিনতে পিছিয়ে নেই। এই তালিকায় এবার নাম লেখালেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।

শোনা যাচ্ছে, মুম্বাইয়ের খারে হাই-এন্ড রিয়েল এস্টেট প্রোজেক্টে একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনে ফেললেন দিশা পাটানি। মুম্বাইয়ের খারে রুস্তমজি প্যারামাউন্টের ১৬ তলায় ১,১১৮.৯ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কিনেছেন দিশা পাটানি। যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা।

রুস্তমজি প্যারামাউন্টের ওই প্রোজেক্ট আবাসনের ভিতরেই বিলাশবহুল জীবনযাত্রার সবধরণের রসদ মজুত রয়েছে। মিনি থিয়েটার, স্পা, স্যালোঁ, ব্যাঙ্কোয়েট হল, স্কাই লজ, বিজনেস সেন্টার ও জিমখানা সবই থাকছে আবাসনের ভিতরেই।

নতুন সংসার সাজাতেই নাকি দিশার এই অ্যাপার্টমেন্টটি নেওয়া বলে অনেকেই ধারণা করছেন। টাইগার শ্রফের সাথে দিশা পাটানির সম্পর্ক এবং বিয়ে নিয়ে বলিউডে কম কানাঘুষা হয়নি। তবে ২ জনেই বরাবরই নিজেদের সম্পর্কের ব্যাপারে প্রকাশ্যে কিছু না বললেওনিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই দাবি করে এসেছেন বরাবর।

(ঊষার আলো-আরএম)