UsharAlo logo
, |

বাগেরহাটে করোনায় আরও আক্রান্ত ২৯, মৃত্যু-১

ঊষার আলো
আগস্ট ৬, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় আরো ২৯ জন মানুষ করোনা সংক্রমিত হয়েছেন।  এ সময়ে মারা গেছেন আরো ১ জন। শুক্রবার সকাল পর্যন্ত ২৭ জন করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্ত্তি রয়েছেন। এদিন সনাক্তের হার  ১৬.৫৭ শতাংশ। এ নিয়ে বাগেরহাট জেলায় শুক্রবার সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত হলেন ৬ হাজার ২৪৬ জন। জেলায় মোট মারা গেলেন ১২৯ জন।  বাগেরহাট সিভিল সার্জন  ডাঃ কেএম হুমায়ুন কবির শুক্রবার সকালে এ প্রতিবেদক কে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত ১৭৫ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৯ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ২৭ জন করোনা সংক্রমিত রোগি চিকিৎসাধিন রয়েছেন।

(ঊষার আলো-আরএম)