UsharAlo logo
, |

হবিগঞ্জে ভিমরুলের কামড়ে দম্পতির মৃত্যু

ঊষার আলো
আগস্ট ৭, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভিমরুলের আক্রমণে বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত হয়েছে। শনিবার (৭ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়েছে। তাদের শরীরে ভিমরুলের সহস্রাধিক কামড়ের দাগ ছিল বলে চিকিৎসক জানিয়েছেন।

মৃত ব্যক্তিরা হচ্ছেন, পৌর এলাকার জুম্মাহাটি এলাকার বাসিন্দা আবুল হোসেন (৮০) এবং তার স্ত্রী অজুতুন নেছা (৬০)।

জানা গেছে, আবুল হোসনের ঘরের নিকটে আমগাছে ভিমরুলের বাসা ছিল। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে তিনি এবং তার স্ত্রী ঘর থেকে বের হলে ভিমরুলের দল তাদেরকে আক্রমণ করে। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ওই দম্পত্তি নিঃসন্তান ছিলেন।

(ঊষার আলো-আরএম)