UsharAlo logo
, |

সাপ্তাহিক খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে প্রকৌশল খাত

ঊষার আলো
আগস্ট ৭, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২ থেকে ৫ আগস্ট খাতভিত্তিক লেনদেনের শীর্ষ স্থানে উঠে এসেছে প্রকৌশল খাত। ডিএসইতে মোট খাতভিত্তিক লেনদেনের মধ্যে ১৪.৬০ শতাংশ অবদান আছে এই খাতের। আর ১৩.১০ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে টেক্সটাইল খাত ও ১২.৩০ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে আছে ওষুধ ও রাসায়ন খাত।

ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা যায়।

খাতভিত্তিক লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সাধারণ বিমা খাতের ৯ শতাংশ, ব্যাংক খাতের ৬.৮০ শতাংশ, বিবিধ খাতের ৬.৬০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৬.৪০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৫.১০ শতাংশ, আর্থিক খাতের ৪.৫০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৪.৪০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতের ৩.৫০ শতাংশ, সিরামিক খাতের ৩.৪০ শতাংশ, সেবা খাতের ৩ শতাংশ, টেলিকম খাতের ১.৮০ শতাংশ, জীবন বিমা খাতের ১.৭০ শতাংশ, সিমেন্ট খাতের ১.৫০ শতাংশ, ট্যানারি খাতের ০.৮০ শতাংশ, পেপার খাতের ০.৭০ শতাংশ, ভ্রমণ খাতের ০.৫০ শতাংশ এবং পাট খাতের ০.১০ শতাংশ অবদান রয়েছে।

(ঊষার আলো-এফএসপি)