UsharAlo logo
, |

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ২শ তালেবানের মৃত্যু

ঊষার আলো
আগস্ট ৮, ২০২১ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানে মার্কিন বোমারু বিমান হামলায় ২০০ তালেবান নিহতক হয়েছে। তালেবানের অগ্রযাত্রা রুখতে বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা করে যুক্তরাষ্ট্র। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে তালেবান অবস্থানগুলোতে এ হামলা চালানো হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান জানান, সেবারঘানে তালেবান যোদ্ধাদের জমায়েত এবং গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়। এ হামলায় ২শ’ জনের বেশি তালেবানের মৃত্যু হয়। এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং যানবাহন ধ্বংস হয়েছে।

(ঊষার আলো-আরএম)