UsharAlo logo
, |

চীন-পাকিস্তানের সাথে সামরিক মহড়ায় অংশ নেবে ভারত

ঊষার আলো
আগস্ট ৮, ২০২১ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তান ও চীনের সাথে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ভারত। বহুজাতিক সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) নামের সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ভারত এ মহড়ায় অংশ নিচ্ছে।

আগামী ১১ থেকে ২৫ সেপ্টেম্বর সময়ে রাশিয়ায় মিলিত হবে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলো। এর নাম ‘পিস মিশন-২০২১’। এতে অংশ নেবে চীন, রাশিয়া এবং এসসিও দেশভুক্ত দেশের সেনারা।

রাশিয়ায় অনুষ্ঠিতব্য এবারের মহড়ায় ভারতের৩ বাহিনীর প্রায় ২শ জওয়ান অংশ নেবে। গত বছর চীন এবং পাকিস্তানের সাথে সীমান্তে উত্তেজনা থাকায় এতে অংশ নেয়নি দিল্লি।

সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য হিসেবে চীনের পিপলস লিবারেশন আর্মি ও পাকিস্তান সেনাবাহিনীও এ মহড়ায় অংশ নেবে। পুরো মহড়ায় অংশগ্রহণ করবে প্রায় ৩ হাজার সেনা। ২০১৭ সালে এ সংস্থার সদস্যপদ লাভ করেন ভারত।

(ঊষার আলো-আরএম)