UsharAlo logo
, |

বাগেরহাটে অন্ধ কিশোরীকে ধর্ষণ মামলায় আটক ১

ঊষার আলো
আগস্ট ৮, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দৃষ্টি প্রতিবন্ধি এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মনিরুজ্জামান হাওলাদার মনি (৪৩) নামের এক লম্পট কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরির পিতা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে।

পুলিশ মেয়েটির ডাক্তারি পরিক্ষা সম্পন্নসহ ২২ ধারায় তার জবানবন্ধি রেকর্ড করেছে। বিলম্বে প্রাপ্ত তথ্যমতে অভিযোগ পেয়ে শুক্রবার রাতে বাগেরহাট মডল থানা পুলিশ সদর উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে মনিরুজ্জামান কে গ্রেফতার করতে সক্ষম হয়।

শনিবার মনিরুজ্জামানকে আদালতে সোপর্দ কললে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়। গ্রেফতার মনিরুজ্জামান হাওলাদার মনি বাগেরহাট সদর উপজেলার সুলতানপুর গ্রামের আকরাম হোসেন হাওলাদারের ছেলে। পার্শ্ববর্তী নওয়াপাড়া বাজারে তার কসমেটিকসের দোকান রয়েছে।

মামলার বাদী কিশোরীর পিতা জানান, অন্ধ মেয়েটিকে শুক্রবার সকালে বাড়িতে রেখে অন্য সবাই জরুরী কাজে বাইরে চলে যায়। বাড়িতে একা পেয়ে রান্নাঘরের মধ্যে কিশোরীর মুখ চেপে জোর করে ধর্ষণ করে। আমরা বাড়িতে ফিরে আসলে ধর্ষণের বিষয়টি বাবা-মাকে জানায় ওই কিশোরী। দৃষ্টি প্রতিবন্ধি মেয়ের ধর্ষণকারীর কঠিন বিচার চেয়েছেন তিনি।

বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, ওই কিশোরীর পিতার অভিযোগের ভিত্তিতে আমরা মনিরুজ্জামান কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। ২২ ধারায় কিশোরীর জবানবন্দি রেকের্ড করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)