UsharAlo logo
, |

বাস খাদে পড়ে নেপালে ২৮ জনের প্রাণহানি

ঊষার আলো
অক্টোবর ১৩, ২০২১ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসবে যোগ দিতে একটি যাত্রীবাহী বাঙ্কে জেলা থেকে মুগুর দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ বাসের  সামনের ১টি চাকা লিকেজ হয়। এতে বাসটি ৩শ মিটার গভীর খাদে পড়ে এ দুর্টনা ঘটে। বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন।

ব্রেক কাজ না করা ও চাকা লিকেজ হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যেয়ে উদ্ধার তৎপরতা চালায়।

(ঊষার আলো-আরএম)