UsharAlo logo
, |

দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে বিজিবি মোতায়েন

ঊষার আলো
অক্টোবর ১৪, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র লে. কর্নেল ফয়জুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা প্রশাসনের চাহিদায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার থেকেই কাজ শুরু করেছে বিজিবি। অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবে বিজিবি। চাহিদার ভিত্তিতেই দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)