UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ট্রলি উল্টে কাঠের নিচে পড়ে প্রাণ গেল চালকের

ঊষার আলো
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নেত্রকোনার কেন্দুয়ায় কাঠবোঝাই ট্রলি উল্টে চালক শাকিল (২৩) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ভঙ্গানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ট্রলিচালক শাকিল জামালপুর সদরের নামা কচুন্দরা এলাকার বাসিন্দা ইমান আলীর ছেলে।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলি চালকের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল কাঠবোঝাই ট্রলি নিয়ে রাতে জামালপুর থেকে কেন্দুয়া উপজেলা সদরের দিকে আসছিলেন।  কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের বঙ্গানিয়ায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালক শাকিল কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে স্থানীয় মসজিদের এক ইমাম ফজরের নামাজ আদায় করতে বের হলে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।

ঊষার আলো-এসএ