UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

ঊষার আলো
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  : মাদারীপুরের শিবচরে ট্রাকের চাপায় মা-মেয়ে প্রাণ হারিয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার ডঙ্গী যাদুয়ারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার উত্তর বহেরাতলা এলাকার জিয়াসমিন বেগম (৩৫) ও তার মেয়ে মাহফুজা (৭)। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঊষার আলো-এসএ