UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবন-বিক্রি : রাজধানীতে গ্রেপ্তার ৫৮

ঊষার আলো
মার্চ ১২, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১১ মার্চ) সকাল ৬টা থেকে শনিবার (১২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৬ হাজার ৯৭৯ পিস ইয়াবা, ৪০২ গ্রাম হেরোইন, ৭ কেজি ৬১০ গ্রাম গাঁজা, পাঁচটি নেশাজাতীয় ইনজেকশন ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

ঊষার আলো-এসএ