UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ঊষার আলো
মার্চ ২৭, ২০২২ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম চালু হয়েছে।রোববার (২৭ মার্চ) সকালে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত থেকে এবন্দরে আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ ছিলো। একদিন বন্ধের পর আজ (রোববার) সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাকগুলোতে লোড করে দেশের বিভিন্ন স্থানে যেতে শুরু করেছে।

ঊষার আলো-এসএ