UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ইউনাইটেড ফ্যাইন্যান্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঊষার আলো
মার্চ ২৭, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  : পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।রোববার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৭ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচন করার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল।এদিকে আলোচ্য হিসাব বছরে ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.১৩ টাকা। আর ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৩০ টাকা।

ঊষার আলো-এসএ