ঊষার আলো রিপোর্ট : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার (১১ এপ্রিল) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৬৬৩ পিস ইয়াবা ও ৮৫ কেজি ৩৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ঊষার আলো-এসএ
