UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির বেশি সম্ভাবনা

ঊষার আলো
এপ্রিল ১৬, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে যশোর ও কুষ্টিয়া অঞ্চলেও ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।শাহীনুল ইসলাম বলেন, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হবে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি পরিমাণে ঝড়-বৃষ্টি হবে।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।আবহাওয়াবিদ বলেন, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দিনাজপুর, টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা সর্বশেষ রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২০ ডিগ্রি সেলসিয়াস।এছাড়া ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকবে। আগামী তিন দিন আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঊষার আলো-এসএ