UsharAlo logo
, |

রায়েরবাজারে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ঊষার আলো
মে ১৪, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :রাজধানীর রায়েরবাজার মেকাপ খান রোডে ছুরিকাঘাতে আহত হোসেন (১৯) নামে এক যুবক চিকিৎসাধীন মারা গেছে।শনিবার (১৪ মে) ভোর ৪টার দিকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।তার বড় বোন মোমেনা আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মোহাম্মাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মাতবর জানান, শুক্রবার (১৩ মে) সকাল ৯টার দিকে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। ৪-৫ জনের একটি দল হোসেনের ডান পাজরে আঘাত করে। পরে চিকিৎসাধীন সে মারা যায়।তিনি জানান, ঘটনাটি পূর্বশত্রুতার জের ধরে ঘটেছে। ঘাতকদের আটকের চেষ্টা চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

হোসেনের বোন মোমেনা অভিযোগ করে জানান, হোসেন রায়েরবাজার এলাকাতে থাকে। গদিঘর এলাকাতে একটি জুয়েলারি কারখানায় কাজ করে সে। শুক্রবার সকালে বাসা থেকে বের হয়ে কারখানায় যাচ্ছিল। পথে মেকাপ খান রোডে ৪ যুবক ডান পাজরে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।পরে আহত অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

সেখান থেকে ঢামেকে নিয়ে তার অস্ত্রোপচার করানো হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তার আইসিইউ সাপোর্ট লাগবে বলে জানালে স্বজনরা ধানমন্ডি ২৭ নম্বরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করায়।তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় হোসেন তাদের কাছে বলেছে, ডাইলা হৃদয়ের ভাতিজা ও তার বন্ধুরা হোসেনকে ছুরিকাঘাত করেছে।

ঊষার আলো-এসএ