UsharAlo logo
, |

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

ঊষার আলো
মে ১৮, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নুর ফ্যাশন নামক পোশাক তৈরি কারখানার ৫ তলায় আগুন লাগে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আশেপাশের ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঊষার আলো-এসএ