UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সঙ্গে লেবার পার্টির সংলাপ শুক্রবার

ঊষার আলো
মে ২৬, ২০২২ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে এবার বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বসবে বিএনপি।শুক্রবার (২৭ মে) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য খায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।গত মঙ্গলবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি।

প্রথমদিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠক করে। নাগরিক ঐক্যের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

ঊষার আলো-এসএ