UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ১৪ বছর পর আইপিএলের ফাইনালে রাজস্থান রয়্যালস

pial
মে ২৮, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : আইপিএলের ২য় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দীর্ঘ ১৪ বছর ফাইনালে উঠল রাজস্থান রয়্যালস। এর আগে ১ম বার আইপিএলের ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। সে সাফল্যের কারিগর ছিলেন প্রয়াত অস্ট্রেলীয় লেগ স্পিনার শেন ওয়ার্ন। তারপর দীর্ঘ ১৪ বছর পর আবার ফাইনালে রাজস্থান। এবারে সাফল্যও সেই ওয়ার্নের ছায়াতেই।

ওয়ার্ন বেঁচে থাকলে নিশ্চই খুশি হতেন আইপিএলে তার প্রিয় দলের পারফরম্যান্স দেখে। ওয়ার্ন অবশ্য না থেকেও এবার ছিলেন রাজস্থানের সাথে। গোটা প্রতিযোগিতাতেই প্রথম রয়্যালকে সাথে নিয়ে চলেছে রাজস্থান। তার স্মৃতিকে পাথেয় করেই এগিয়েছে প্রতি ধাপ। ওয়ার্ন না থাকলেও তার পরামর্শ, শিক্ষা সাঞ্জু স্যামসনদের অনুপ্রাণিত করেছে এবারের আইপিএলে।

(ঊষার আলো-এসএইস)