UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

pial
মে ২৯, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ‍ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, সোনাডাঙ্গার রায়েরমহল মধ্যপাড়া এলাকার মোঃ সোহাগ মোল্লা (২৬), লবণচরার বাগমারা এলাকার মোঃ ইসরাফিল গাজী (২৫), খালিশপুরের দক্ষিণ কাশিপুর এলাকার কালাম শেখ(৫৬) এবং খালিশপুরের উত্তর কাশিপুর মেঘনা গেট এলাকার মোঃ শহিদুল খাঁ(৫২)।গ্রেফতারকৃদের খুলনা মহানগরীর লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)