ঊষার আলো রিপোর্ট : ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (৩০ মে) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এছাড়া মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত থাকবেন।
দেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছেন সংশ্লিষ্টরা। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৯৫৫৬৪০৭। ফ্যাক্স নম্বর: ০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
ঊষার আলো-এসএ
