UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

pial
জুন ৫, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, সোনাডাঙ্গার ছোট বয়রা শ্মশানঘাট এলাকার চন্দ্র দেব রায়(২২), লোহাগড়ার রায়গ্রাম মধ্যপাড়া এলাকার মোঃ ফেরদাউস শেখ(২২), লোহাগড়ার কুমড়ি মধ্যপাড়া মোঃ শাকিল আজিজ(৫০) এবং ৪) লবণচরার দক্ষিণ দর্গাপাড়া বিশ্বরোড মোড় এলাকার মোঃ আজিজুর রহমান হাসান(২৩)। তাদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)