UsharAlo logo
, |

বিমানবন্দরে ফটোগ্রাফারদের কাছে যে আবেদন সোনম কাপুরের

ঊষার আলো
ডিসেম্বর ২৬, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : হাতে তেমন ছবি নেই অনিল কাপুরের বড় মেয়ে সোনম কাপুরের। চলতি বছর আগস্ট মাসেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তাই এই ফাঁকে নিজের মাতৃত্ব উপভোগ করছেন সোনম।

বাবার জন্মদিন উদ্যাপনের পরই সম্ভবত লন্ডন ফিরে যাচ্ছিলেন সোনম। বিমানবন্দরে ঢোকা মাত্রই ফটোগ্রাফারদের ক্যামেরার ঝলকানি। হাতজোড় করে অনুরোধ করলেন ছেলে ‘বায়ু’র ছবি না তোলার জন্য।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, বিমানবন্দরে পৌঁছানো মাত্র ফটোগ্রাফারদের উদ্দেশে সোনম বলেন, আমার ছেলে বায়ু আসছে, অনুরোধ করছি, কেউ ছবি তুলবেন না।

তবে ফটোগ্রাফারদের প্রতি এমন অনুরোধ সোনম শুধু একা করেছেন তেমনটি নয়, এর আগে বিরাট-আনুশকাকেও মেয়ের ছবি তোলার বিষয়ে এমন সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে।

ঊষার আলো-এসএ