UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক বিক্রেতা আটক

ঊষার আলো
এপ্রিল ২৬, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সোমবার(২৬ এপ্রিল) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মুজগুন্নী দক্ষিণ কাজীপাড়া এলাকার রিন্টু গাজীর স্ত্রী পলি খাতুন(২৫), দৌলতপুর পাবলা এলাকার মৃত ছলেমান মল্লিকের ছেলে মোঃ মোস্তফা মল্লিক(৪১), ৫নং মাছ ঘাট এলাকার আবুল বাশারের ছেলে জাহিদুল ইসলাম(২৫), এবং খুলনা থানাদীন গগনবাবু রোড এলাকার দেলোয়ারের ছেলে মোঃ শাহাজালাল হাওলাদার মনু(৩০)। এদেরকে নগরীর  বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)