UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে কাবুলে বাণিজ্যিক ফ্লাইটের অবতরণ

ঊষার আলো
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তিন সপ্তাহ পর তালেবান নিয়ন্ত্রিত কাবুলে এই প্রথম আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট অবতরণ করেছে। গত ১৫ই আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছেন তালেবান। পরে, দেশটির সাথে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দিয়েছিলো বিভিন্ন দেশ।

অবশেষে কাবুল বিমানবন্দরে সোমবার (১৩ সেপ্টেম্বর) ফের আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট অবতরণ করেছে। যাত্রী নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ কাবুলে অবতরণ করেছে। ফ্লাইটে ১০ জনের মতো যাত্রী ছিলেন।

এর আগে পিআইএয়ের মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান জানান, কাবুলে ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের কারিগরি ছাড়পত্র পেয়েছি। প্রথম বাণিজ্যিক ফ্লাইট কাবুলের উদ্দেশে ইসলামাবাদ ছাড়বে ১৩ সেপ্টেম্বর।

 

(ঊষার আলো-আরএম)