UsharAlo logo
, |

অবশেষে দেশে ফিরলেন আইপিএল ফেরৎ অস্ট্রেলিয়ানরা

ঊষার আলো
মে ১৭, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবশেষে বাড়ি ফিরলেন গ্লেন ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েল এবং স্টিভ স্মিথরা। বাংলাদেশ সময় সোমবার (১৬ মে) তারা সিডনি পৌঁছান। এখন হোটেলে কোয়ারেন্টাইনে থারার পর নিজ নিজ বাড়িতে ফেরার সুযোগ পাবেন তারা।

সোমবার বিসিসিআই-এর চাটার্ড বিমানে করে দেশে ফেরেন আইপিএল ফেরৎ মোট ৩৮ জন অস্ট্রেলিয়ান। সেখানে ক্রিকেটার ছাড়াও রয়েছে কোচ ও সাপোর্ট স্টাসহ অনেকে।

কোভিড আক্রান্ত হওয়ার জন্য চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসিকে চেন্নাইতে থেকে যেতে হয়েছিল। তার করোনা রিপোর্ট বৃহস্পতিবার নেগেটিভ আসে।

করোনার জেরে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বাকি বিদেশিরা নিজেদের বাড়ি ফিরে গেলেও অস্ট্রেলিয়ানরা আটকে পড়েন। কারণ করোনার জন্য সে দেশের সরকার ভারত থেকে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে আইপিএল বাতিল হয়ে যাওয়ায় বাকি অস্ট্রেলিয়ানরা ভারতে থেকে মালদ্বীপে যান। সেখানেই কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে তারা তাদের দেশে ফিরলেন।

(ঊষার আলো-এফএসপি)