UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অ্যাওসেড ও পানি অধিকার কমিটির উদ্যোগে বিশ্ব পানি দিবস উদযাপন

koushikkln
মার্চ ২২, ২০২২ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মঙ্গলবার ( ২২ মার্চ)  বিকাল ৪টায় অ্যাওসেড ও পানি অধিকার কমিটির যৌথ উদ্যেগে অ্যাওসেড কার্যালয়ে বিশ্বপানি দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র খুলনা সিটি কপোর্রেশন ও পানিঅধিকার কমিটির সহ—সভাপতি আলী আকবর টিপু। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন পানি অধিকার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ববি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাছরাঙ্গা টেলিভিশনের খুলনা বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে বাপী, অধ্যাপক রেজিনা আকতার, অ্যাওসেড পরিচালক মাহবুবুর রহমান মোহন।
সভায় ভারচুয়ালি সংযুক্ত থাকেন অ্যাওসেড‘র নির্বাহী পরিচালক শামীম আরফীন এবং International Secretariat for Water এর সভাপতি আন্তোনিলা ক্যাগনোলাটি।

আলোচনা সভায় বক্তারা বলেন ভূ—উপরিস্থ পানির আধার সংরক্ষণ করতে হবে,বড় বড় পুকুর কেটে তা খাবার পানির সংরক্ষণস্থল তৈরি, জলাবদ্ধতা রোধে নদী, বিল ও বাওড়গুলিকে অবমুক্ত করা, মিঠা পানির আধার সংরক্ষণ,খাস পুকুর ও জলমহল লিজ দেওয়া বন্ধ করে মানুষের খাবার পানির সংকট দূর করার কথা বলেন