ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার(৮৪) আর নেই।
বুধবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি……রাজিউন)। শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে আইনি সহযোগিতা দেওয়ার পাশাপাশি গরিবের আইনজীবী হিসেবে খ্যাত আবদুল বাসেতের আইনাঙ্গনে অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মৃত্যু কালে বাসেত মজুমদার ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এ আইনজীবীর কয়েকদফায় নামেজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
(ঊষার আলো-আরএম)
