UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আজ সংসদের মুলতবি বৈঠক

ঊষার আলো
সেপ্টেম্বর ১৪, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সংসদের মুলতবি বৈঠক আজ (মঙ্গলবার) আবারও বসছে। জাপার সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা রশীদ চৌধুরী মৃত্যু বরণ করায় বৈঠকে শোক প্রস্তাব গ্রহণের পর মুলতবি করা হবে।

দুই সংসদ সদস্য মারা যাওয়ার কারণে ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন ২ দফা মুলতবি করা হয়। সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে প্রথম দিনের বৈঠক ও হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে পরের দিনের বৈঠক মুলতবি করা হয়।

চলতি অধিবেশন ৪ কার্যদিবস চালিয়ে ৪ সেপ্টেম্বর শেষ হওয়ার পরিকল্পনা থাকলেও সংসদে ২ দিন শোক প্রস্তাব গ্রহণের কারণে সেটি বাড়াতে হয়। এদিকে ৩টি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্পিকারের ৫ সেপ্টেম্বর অস্ট্রিয়া যাওয়ার কর্মসূচি থাকায় অধিবেশনে লম্বা বিরতি দেওয়া হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)