ঊষার আলো ডেস্ক : বেসরকারি উন্নয়ন সংগঠন বনফুলের উদ্যোগে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আত্ম কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নের লক্ষে রবিবার (২৭ মার্চ) বিকেলে দরিদ্র মহিলাদের মাঝে গাভী পালনের লক্ষে বকনা বাছুর বিতরণ করা হয়।
নগরীর গ্লাক্সমোড়স্থ বনফুল কার্যালয়ে আয়োজিত বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী প্রধান জাকিয়া আকতার, সংগঠনের সভাপতি রেহানা আক্তার, সুশাসনের জন্য নাগরিক সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, সংগঠনের সদস্য জিন্নাত রেহানা, নুরুন্নাহার, নাজনীন আরা চৌধুরী, মরিয়ম ইসলাম, জাহেদা আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বনফুলের যুগ্ম সম্পাদক আফরোজা ইসলাম।
