ঊষার আলো রিপোর্ট : হিন্দি টিভি ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করে নাম কুড়িয়েছেন অভিনেত্রী কাশ্মিরা শাহ। তাকে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়েও দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় কাশ্মিরা। নিজের খোলামেলা ও সাহসী ছবি প্রায়ই পোস্ট করেন। এ নিয়েও কটূ কথা শুনতে হয় তাকে। তাই তিনি স্পষ্ট জানিয়েছেন, কাউকে খুশি করতে জন্ম হয়নি তার। সম্প্রতি ফটো-ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে খোলামেলা ছবি পোস্ট করেন কাশ্মিরা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্যর্থতার চেয়ে সংশয় অনেক স্বপ্ন কেড়ে নেয়। এ কথাটি আমাকে বোঝানোর জন্য ‘বিগ বস’ এবং কালার্স টিভিকে ধন্যবাদ। নিজের সম্পর্কেও অনেক কিছু জানতাম না আমি। আমার চোখ খুলে গেছে। কোনো ক্ষমা প্রার্থনা নয়। কোনো আফসোসও নেই। আপনাকে খুশি করতে আমার জন্ম হয়নি।
(ঊষার আলো-আরএম)
