UsharAlo logo
, |

আবারও জুটি বাঁধছে দেব-শ্রাবন্তী

ঊষার আলো
জুন ২৯, ২০২১ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই। সংসার, বিচ্ছেদ, নতুন প্রেম; তিনি আলোচনাতেই রয়েছেন। ব্যক্তি জীবনে সময়টা বেশ চ্যালেঞ্জিং কাটাচ্ছে এই অভিনেত্রী। তবে কাজ থেকে দূরে নেই তিনি। কিছুদিন আগে বাংলাদেশি সিনেমায় কাজ করেছেন তিনি।
এবার আরও এক নতুন সিনেমার খবর দিলেন তিনি। এ সিনেমায় শ্রাবন্তীর নায়ক হবে দেব। প্রায় ৬ বছর পর আবারও দেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছে এই অভিনেত্রী। আগে তারা বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছে।
আনন্দবাজার পত্রিকা থেকে জানাযায়, সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছে শ্রাবন্তী। সেখানে তার সঙ্গে দেব ছাড়াও রয়েছে পাওলি দাম। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই সিনেমায় ৩ জন মানুষের সম্পর্কের গল্প বলা হবে।
নতুন সিনেমার চিত্রনাট্য পড়ে বেশ উচ্ছ্বসিত শ্রাবন্তী। অন্যদিকে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে শৈবাল বন্দ্যোপধ্যায়। সেখানে দেখা অতনু, লীনা, শৈবাল এবং শ্রাবন্তীকে।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে লীনা গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘অক্টোবরে শুটিং শুরু করার কথা ভাবছি। বাইরে গিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে। শ্রাবন্তীকে চিত্রনাট্য পড়ে শোনানো হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)