বিনোদন ডেস্ক : অভিনয় ক্যারিয়ারের ২৯ বছর পূর্ণ করেছে শাহরুখ খান। ভক্তরাও প্রিয় তারকার এই দীর্ঘ পথচলা উদযাপনে জন্য ব্যস্ত সময় পার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টুয়েন্টি নাইন গোল্ডেন ইয়ার অব শাহরুখ’ ট্রেন্ড শুরু হয়েছে। এটি দেখে ভীষণ আবেগাপ্লুত বলিউড ‘বাদশা’ শাহরুখ খান।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখ লিখেছে, ‘কাজ করছি। প্রায় ৩০ বছর ধরে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, তার বহিঃপ্রকাশ দেখলাম। অনুভব করলাম জীবনের অর্ধেকের বেশি সময় আপনাদের বিনোদন দেওয়ার আশায় কাটিয়েছি। কাল সময় বের করে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদটা ভালোবাসায় পরিপূর্ণ হওয়া প্রয়োজন।’
সিনেমা জগত থেকে দীর্ঘদিন ধরে স্বেচ্ছ্বায় বিরতিতে শাহরুখ। তার সর্বশেষ সিনেমা ‘জিরো’ মুক্তি পেয়েছে ২০১৮ সালের ডিসেম্বরে। বর্তমানে ‘পাঠান’ সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। যদিও করোনা মহামারির কারণে সিনেমাটির শুটিং আপাতত বন্ধ রয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)
