ঊষার আলো ডেস্ক : আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বুটেফ্লিকা আর নেই। আলজেরিয়ার প্রেসিডেন্ট দপ্তর থেকে তার মৃত্যুর বিষয়টি অবগত করা হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ২ বছর আগে গণবিক্ষোভ এবং সেনাবাহিনীর চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।
২০১৯ সালের এপ্রিলে পদত্যাগ করার আগে ২ দশক উত্তর আফ্রিকার দেশটি শাসন করেন তিনি। ৫ম মেয়াদে প্রতিন্দ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করলেও গণ-আন্দোলনের মুখে তিনি সরে যান।
(ঊষার আলো-আরএম)
