UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন রমজানে করোনা টিকা না নিয়েও ওমরাহ পালন করা যাবে

ঊষার আলো
এপ্রিল ১, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আসন্ন রমজানে করোনার প্রতিরোধী টিকা না নিলেও ওমরাহ পালন করা যাবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

তার আগে চলতি সপ্তাহের শুরুতে এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ১২ এপ্রিল রমজান শুরু হওয়ার আগেই হজ এবং ওমরাহ সম্পর্কিত সেবার সবকর্মীকে টিকা নিতে হবে।

তাতে আরও বলা হয়, যেসব কর্মীরা টিকা গ্রহণ করেননি, তাদেরকে অবশ্যই করোনা নেগেটিভ আসার পিসিআর পরীক্ষার ফল দেখাতে হবে ও প্রতি সপ্তাহে সেটি নবায়ন করতে হবে।

(ঊষার আলো-এফএসপি)