UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কৃষি উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস হুইপ রকিবুলের

Mohon Chowdhury
অক্টোবর ৭, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেছেন, কৃষি উদ্যোক্তারা দেশের উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সৃজনশীল উদ্যোক্তাদের উৎপাদিত মানসম্মত কৃষিপণ্য ভবিষ্যতে বৃহৎ অর্থনৈতিক খাতে পরিণত হবে।

বুধবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় কৃষি উদ্যোক্তাদের মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম রঙের ব্যবহার বন্ধ করতে হবে। নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কৃষি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, ঋণ, বিপণন সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসন ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাত সভাপতিত্ব করেন। পরে হুইপ রকিবুল ইসলাম উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন এবং তাঁদের মধ্যে উপকরণ বিতরণ করেন।

ঊআ- মোচৌ