UsharAlo logo
, |

এক নজরে বাজেটে যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

koushikkln
জুন ৯, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরণের পণ্যে শুল্ক ও কর আরোপের প্রস্তাবনা আসতে পারে। পাশাপাশি জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় থাকবে শুল্ক ও ভ্যাট ছাড়। এসব কারণে অনেক পণ্যের দাম বৃদ্ধি ও কমতে পারে। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

যেসব পণ্যের দাম কমবে

কানে শোনার যন্ত্র, হুইলচেয়ার, এলইডি টিভি, কাজুবাদাম, পশুখাদ্য, হ্যান্ড টাওয়েল, ক্লিনিক্যাল বেডশিট, এসি, রেস্তোরাঁয় খাবারের দাম, হাঁস-মুরগির খামারের যন্ত্রপাতি, কীটনাশক, কৃষিপণ্য, উড়োজাহাজের আমদানি মূল্য, এলপিজি গ্যাস, মুড়ি, চিনি, পাওয়ার টিলার, স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ব্যাটারি-চার্জার, পোলট্রি ও ফিশ ফিড, ব্রেইল বুক, পলিথিন ব্যাগ, স্টেইনলেস স্টিল, প্লাস্টিক ব্যাগ (ওভেন প্লাস্টিক ব্যাগসহ) ও মোড়ক সামগ্রী ইত্যাদি।

যেসব পণ্যের দাম বাড়বে

সিগারেটের নিম্ন স্তরের ১০ শলাকার দাম ৩৯ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই পণ্যে সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে নিম্ন স্তরের সিগারেটের দাম বাড়তে পারে।
বিলাসবহুল গাড়ি, রিকন্ডিশন্ড ও হাইব্রিড গাড়িতে ২০০০ সিসি থেকে ৪০০০ সিসিতে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। ফলে এসবেরও দাম বাড়বে।
রেলের টিকিট : শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকূল সার্ভিসের পাশাপাশি প্রথম শ্রেণির রেলওয়ে সেবার ওপর ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে টিকিটের দাম বাড়বে।
এ ছাড়াও আমদানীকৃত পনির, দই, এসি, মোবাইল, পেপার কাপলেট, জিআই ফিটিং, অ্যালুমিনিয়াম ফয়েল, গাড়ির সিলিন্ডার, লাইটার, কম্পিউটার প্রিন্টারের টোনার, মেডিটেশন সেবার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, আমদানীকৃত ইলেকট্রনিক কেবল, সব ধরনের পাইপ, আমদানীকৃত মোটরসাইকেল, সব ধরনের রাবার জাতীয় পণ্য, আমদানীকৃত সোলার প্যানেল, অপটিক্যাল ফাইবার কেবল, আমদানীকৃত চেয়ার, প্রিন্টিং কালি, আমদানীকৃত বিলাসবহুল পাখি, কিট-মাস্কসহ সব ধরনের কভিড-১৯ সরঞ্জাম ইত্যাদির দাম বাড়বে।