ঊষার আলো ডেস্ক : কোপা আমেরিকার আয়োজক হিসেবে আর থাকছে না আর্জেন্টিনা। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
১০৫ বছরের ইতিহাসে যৌথভাবে আর্জেন্টিনা-কলম্বিয়াতে হওয়ার কথা ছিল লাতিন ফুটবলের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। তবে এর আগে ২০ মে কলম্বিয়া আয়োজক দেশ হিসেবে সরে দাঁড়ায়।
ছোট বিবৃতিতে কনমেবল জানায়, বর্তমান পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কোন পরিস্থিতি কিংবা কী বিষয় খোলাসা করেনি সংস্থাটি। তবে তারা এখন আয়োজক হিসেবে বিভিন্ন দেশের আগ্রহ বিশ্লেষণ করছে।
১০৫ বছরের ইতিহাসে যৌথভাবে আর্জেন্টিনা-কলম্বিয়াতে হওয়ার কথা ছিল লাতিন ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। তবে সংস্থাটির মতে এখন বর্তমান পরিস্থিতিতে তা আর হয়ে উঠছে না।
(ঊষার আলো-এফএসপি)
