UsharAlo logo
, |

এমইউজের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Mohon Chowdhury
অক্টোবর ৩, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার কার্যনির্বাহী কমিটির সভা শনিবার বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এমইউজের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান। সভায় বক্তব্য দেন মাসুদুর রহমান রানা, সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা ও ডিএম রেজা সোহাগ।

সভায় সদস্যদের প্রশিক্ষণ, কর্মসংস্থান, আবাসন সুবিধা, আর্থিক সহায়তা এবং সদস্যদের সন্তানদের শিক্ষা বৃত্তি প্রাপ্তিতে সহযোগিতাসহ সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় এমইউজের প্রয়াত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ঊআ- মোচৌ