UsharAlo logo
, |

ঐক্যবদ্ধভাবে স্বপ্নের কয়রা গড়তে চাই — মাওলানা আবুল কালাম আজাদ

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

 যুব সমাজকে মাদক ও অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে ক্রীড়াঙ্গনকে শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আজকের এ টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি একটি সামাজিক আন্দোলন।”

সোমবার (২৪ নভেম্বর) খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১৩ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘চরেরহাট বড়বার ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে যুবসমাজ মাদক, অপরাধ, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়ের ভয়াল ছায়ায় বিপথগামী হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে খেলাধুলাই সবচেয়ে কার্যকর মাধ্যম, যা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করে। যুব সমাজকে যদি খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়, তাহলে একটি মানবিক ও উন্নয়নমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। এই আয়োজন তারই বাস্তব উদাহরণ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা আমীর মাওলানা আবদুল্লাহ আল মামুন, ১৩ নং ওয়ার্ড আমীর মো. মানজারুল ইসলামসহ লোকমান হোসাইন, নাসিম মোল্লা, জসীম মোল্লা, শামীম মোল্লা, আল আমিন, আবু সাদিদ, জাকারিয়া, নিয়াজুল ইসলাম রেজা, মেহেবুব মল্লিক, শুকুর আলী, আব্দুস সালাম, মনির হোসাইন, তরিকুল ইসলাম ও ডা. আলমগীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমপি প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সমাজ গঠনের শক্তিশালী উপাদান। তরুণদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে ক্রীড়ার ভূমিকা অনস্বীকার্য।

ঊআ-মোহন চৌধুরী